দক্ষিণ কেরাণীগঞ্জে মানব পাচারকারী চক্রের এক সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মানব পাচারকারী চক্রের এক সদস্য র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহিন মিয়া( ৪২)। র্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঝিনাইদহ জেলার সদর থানার একটি মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন মিয়ার বাবার নাম কালু মিয়া। বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব দড়িগাঁও এলাকায়।

্যাব-১০ আরো জানায়,প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত শাহিন মিয়া ভিকটিমের দুঃসর্ম্পকের আত্মীয় হয়। আসামী শাহিন দীর্ঘদিন লেবাননে প্রবাস জীবন কাটায়। দীর্ঘদিন প্রবাসে থাকার কারনে আসামী ভিকটিমকে প্রথমে লেবাননে নিয়ে সেখান থেকে ফ্রান্সে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। ভিকটিম সরল বিশ্বাসে আসামীর কথামত সর্বমোট ৮ লক্ষ ৯৩ হাজারটাকা প্রদান করে। পরবর্তীতে আসামী শাহিন ও তার সঙ্গীয় অপরাপর আসামীরা গত গত ২০২৩ সালের ২২ অক্টোবর ভিকটিমকে ঢাকাস্থ শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের একটি ফ্লাইট যোগে লেবাননে নিয়ে যায়। লেবানন বিমান বন্দরে নামার পর আসামী শাহিন ভিকটিমকে একটি ঘরে আটকে রেখে ভিকটিমকে বাংলাদেশ থেকে আরও টাকা এনে দেয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। পরবর্তীতে ভিকটিম নির্যাতন সইতে না পেরে লেবাননে অবস্থিত আসামীর বাড়ি হতে পলায়ন করে এবং সেখানকার পুলিশের কাছে ধরা দেয়। এরপর লেবানন সরকার ভিকটিমকে গত ২০২৪সালে ২০ অক্টোবর বাংলাদেশে পাঠাইয়া দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *