কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন আমানুল্লাহ আমান বলেছেন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা আয়না আয়না ঘর সৃষ্টি করে ভিন্ন মতের জনগণকে এখানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করেছে। প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের আয়না ঘর পরিদর্শনের মাধ্যমে আয়না ঘরের মুখোশ উন্মোচিত হয়েছে। দেশের মানুষ এখন শেখ হাসিনার আয়না ঘরের ভয়াবহতা সম্বন্ধে জানতে পারছে। এই আয়না ঘরের নির্যাতন, গুম হত্যার জন্য শেখ হাসিনার কতবার যে ফাঁসি হবে তা বলে শেষ করা যাবে না। আয়না ঘরের মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন ও দমনের পথ বেছে নিয়েছিল এই আয়না ঘর আর বাংলার মাটিতে কোনদিন হবে না।
প্রধান উপদেষ্টা বলেছেন অক্টোবরের মধ্যেই আয়না ঘরসহ অন্যান্য মানবতা অপরাধের দায়ে ফ্যাসিস্ট হাসিনাসহ সকল অপরাধীদোর বিচার হবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোন জায়গা হবে না। শেখ হাসিনা ভারতে বসে যাই বলুক না কেন তা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ফ্যাসিস্ট হাসিনার প্রত্যক্ষ ইন্দনে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। বিএনপি শান্তির রাজনীতি করে উন্নয়নের রাজনীতি করে গণমানুষের রাজনীতি করে।
শাক্তা অগ্রপথিক সভাপতি এমএ বকরের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু,শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান,ফিরোজ মিয়া, কবীর হোসেন,যুবদল নেতা মোহাম্মদ বাবুল প্রমুখ।
