কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের আকাঙ্কার সরকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তী কালীন সরকার গঠিত হয়েছে। তারা প্রয়োজনীয় সংস্কার কাজ যত দ্রুত সম্ভব শেষ করবে । ইতিমধ্যে ভোটের কাজ শুরু হয়েছে। ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে। নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। যত সম্ভব দ্রুত অন্তর্বতীকালীন সরকারকে একটি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণের আকাঙ্কার সরকার প্রতিষ্ঠিত হবে এবং যে সরকার গঠিত হবে সেটি হবে বিএনপির সরকার, বেগম খালেদা জিয়ার সরকার ।তিনি আজ সকালে কেরানীগঞ্জের চড়াইল মাঠে নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দীর্ঘ ১৬ বছরে যেসব দল আন্দোলনে ছিল তাদেরকে নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে। সে সরকার হবে গণতান্ত্রিক সরকার। সে সরকারে সকল দলের প্রতিনিধি থাকবে। আমান বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে তাদের নির্যাতনে ইলিয়াস আলী ঘুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন ঘুম হয়েছে। অনেক ভাই শহীদ হয়েছে। অনেক ভাইকে আমরা হারিয়েছি। তাদেরকে আমরা স্মরণ করি। সর্বশেষ জুলাই -আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে। আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে।গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যুগে যুগে শহীদরা রক্ত দিয়েছে। চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক লিটনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী,বিএনপি নেতা সেলিম রেজা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ালী উল্লাহ সেলিম ও কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায় আসাদুজ্জামান রিপন প্রমূখ।
