দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাঈদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের কো-অপ্ট সদস্য ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুয়েল আহমেদ, অভিভাবক সদস্য এড. মো. আমির হোসেন, মো. জাকির হোসেন, দুর্জয় মাহমুদ, সংরক্ষিত মহিলা সদস্য শাহীনা খানম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
