বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ইয়ামিনের অসুস্থ বাবার পাশে ইউএনও

 কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ইয়ামিনের অসুস্থ বাবা নিরব শেখ কে দেখতে হাসপাতালে ছুটে যান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া । আহত ইয়ামিনের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানী ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করা হয় । এই খবরটি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেই হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

এছাড়া তার সুচিকিৎসার জন্য ডাক্তারদের সাথে যোগাযোগ করে সুব্যবস্থাপনা করেন এবং উপজেলা প্রসাশন ও নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় ।ইয়ামিন উন্নত চিকিৎসার জন্য সরকারি সহয়তায় বর্তমানে জার্মানে অবস্থান করছে। এসময় উপস্থিত ছিলেন বৈষ্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ সামাজিক সংগঠনের সায়মন চৌধুরী, জাবেদ হোসেন, শহিদুল ইসলাম রাজু, শাওন আহম্মেদ ও ইমরান সহ অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারীর পতন হয়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ওই আন্দোলনে ইয়ামিন আহত হয়। তাই ইয়ামিন ও তার পরিবারের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে ইয়ামিনের বাবার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে ছুটে যাই এবং তার চিকিৎসার খোঁজখবর নেই। তাকে সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *