সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা অভিযোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:  মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী সুব্রত দেবনাথ (৪২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার ভোর ৫ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মরহুম অরুণ চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া ঘরে এ ঘটনা ঘটে। সুব্রত দেবনাথ মাগুরা জেলার চসলিকা থানার ষরুসোনা গ্রামের পলিন দেবনাথের ছেলে। তিনি পেশায় পাইকারী ডিম ব্যবসায়ী। স্থানীয়রা জানান, সুব্রত দেবনাথ প্রায় দীর্ঘ ১৬ বছর ধরে ইছাপুরা গ্রামের মরহুম অরুণ চৌধুরীর বাড়ির ভাড়া বাসায় থাকতেন এবং ইছাপুরা বাজারে পাইকারী ডিমের ব্যবসা করতেন। মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহের ঘটনা ঘটতো।

এছাড়া আগেও একবার বিষপান করে ছিলো সুব্রত। তার সৌরভ দেবনাথ নামে এক ছেলে রয়েছে, সে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। এবিষয়ে সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানতে পেরেছি সুব্রত দেবনাথ কয়েকমাস আগেও একবার বিষপান করে ছিলেন। আমরা খোঁজখবর নিচ্ছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *