নিজস্ব প্রতিনিধি”ঃ এসো বন্ধু হাতে হাত রাখি” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিয়জন এসএসসি-৯৬ ব্যাচের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে বাগমারা বাজারে একটি রেস্টুরেন্টে ডিনার শেষে প্রিয়জন এসএসসি-৯৬ ব্যাচের এ কমিটি ঘোষনা করা হয়। মোহাম্মদ সোলায়মান সুমনকে সভাপতি এবং সাখাওয়াত হাসান তমালকে সাধারণ সম্পাদক করে প্রিয়জন এসএসসি-৯৬ ব্যাচের ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়।
ত্রিবার্ষিকী এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে ডাঃ মনির উদ্দিন আহমেদ, জি.এম. রকিব, সাব্বির ভূঁইয়া, আনোয়ার পারভেজ, প্রশান্ত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অমলেশ সরকার, মোঃ রাকিব খান, সাংগঠনিক সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, অর্থ-সম্পাদক দেওয়ান মোঃ শিবলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রচার সম্পাদক সৈয়দ মোঃ শাহীনূর, সহ- প্রচার আওলাদ হোসেন।
