দোহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকায় উক্ত বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোয়েম আহম্মেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রীডমের চার্টার প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরী।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র লীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ। উক্ত অনুষ্ঠানে এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন খান। আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রমজান আলী, মো. জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, মিরাজুল ইসলাম,মো.ফরিদসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। পরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রীডমের চার্টার প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরীর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের মাঠে একটি শহিদ মিনার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *