দোহারে ফার্স্ট গ্লোরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ফার্স্ট গ্লোরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজু  মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ,  ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, ফার্স্ট গ্লোরি স্কুলের সভাপতি মাখন লাল বৈদ্য, ঝর্না রানী মন্ডল,   উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদস সকল শিক্ষক শিক্ষার্থী  ও অভিভাবকবৃন্দ। পরে খেলায় অংগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *