চরবৈতা ইসলামিক একাডেমির কুরআন ছবক প্রদান

মো.কামাল হোসেন: ঢাকার দোহারে মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা ইসলামিক একাডেমির কুরআন ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থীকে কুরআনের ছবক দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মুফতি আলমাস হোসাইন, দোহার ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা জুনায়েদ আল হাসান, মুফতি ওমর ফারুক আমিনী, মাওলানা টিপু সুলতান,হাফেজ খলিলুর রহমান, মুফতি হেদায়েতুল্লহাহ, হাফেজ আল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *