নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়াপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ-গানসহ বিভিন্ন ইভেন্টে খেলার আয়োজন করা হয়। এ খেলায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বাছাইকৃত সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করে থাকে। খেলা শেষে বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. মামুন খান, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাহারুন আর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হোসেন প্রমুখ।
