কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে অধিকসংখ্যক উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম জেলা বিসিক এর আয়োজনে ৮ হতে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (১০ দিনব্যাপী) বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়। শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক  শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি  জেলার উদ্যোক্তাবৃন্দ।

মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শিত করছে তাদের স্টলে। মেলায় আগত সকল সম্মানিত নাগরিকবৃন্দ এ সকল স্টল থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানা মাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সেই লক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরণ, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *