মানিকগঞ্জ-২ নব নির্বাচিত এমপিকে সিংগাইর প্রেসক্লাবের অভিনন্দন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে অভিনন্দন জানিয়েছেন সিংগাইর প্রেসক্লাব। মঙ্গলবার(৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল দেওয়ান প্লাজায় ফুল দিয়ে অভিনন্দন জানান সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা। নির্বাচন কালীন সময়ে সঠিক সংবাদ পরিবেশন করে সহায়তার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সেই সাথে আগামী দিনগুলো সবাইকে তার পাশে থাকার আহবান জানান নবনির্বাচিত এমপি।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,সিংগাইর প্রেসক্লাবের আহবায়ক মো.সিরাজুল ইসলাম,সদস্য সচিব মো.রকিবুল হাসান বিশ্বাস,সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ,সদস্য মো.সাইফুল ইসলাম তানভীর,মিজানুর রহমান,মোহাম্মদ আলী রিপন,মোস্তাক আহমেদ,মো.হাবিবুর রহমান হাবিব,আব্দুল্লাহ আল মামুন ও মো.জয়নাল আবেদীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *