নির্বাচনী পরবর্তী সহিংসতা সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাতের কব্জি কেটে নিল প্রতিপক্ষ- আটক ১

 সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতার স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরেুদ্ধে । গত রবিবার রাত সরে ৯ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান,নির্বাচনী বিরোধের জেড়ে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার কবিরের সমর্থক মো নয়ন (২৫) নামে একজনের বাম হাতের কব্জি কেটে নিয়েছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা । নয়ন চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় গ্রামের মৃত জামাল উদ্দিনের পালক পুত্র,সে পেশায় রাজমিস্ত্রী ।

গত রবিবার রাত ৯ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রীজ সংলগ্ন এলাকায় ৭/৮ জনের একটি গ্রুপ নয়নের উপর হামলা করে । ধারালো অস্ত্র দিয়ে নয়নের বাম হাতের কব্জি বিচ্ছিন করে ফেলে । গুরতর আহত নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে । এ ঘটনা একই এলাকার মজিবুর রহামানের ছেলে সিফাত নামে (১৯) একজনকে আটক করেছে পুলিশ ।

চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন,ছেলেটি রাজমিস্ত্রীর কাজ করতো, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় মারধর করে হাতের কব্জি কেটে নিয়েছে নৌকার সমর্থকরা ।

সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নয়নের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা । বিচ্ছিন্ন কব্জি খুজে পাওয়া যায়নি । এ ঘটনায় নয়নের মা পারভীন আক্তার বাদী হয়ে ঘটনার সাথে জড়িত নুর আলমকে প্রধান আসামী করে ৫ জন নামীয় ও অজ্ঞাত আরো ৫জনকে আসামী করে মামলা করেছেন । সিফাত নামে একজন আটক আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *