নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী সন্তোষ ভট্টাচার্য স্মরণে সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.: ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সন্তোষ চন্দ্র ভট্টাচার্য স্মরণে তার জন্মস্থান ঢাকার নবাবগঞ্জে প্রার্থনা সভা, স্মৃতিচারণ, এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ সেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি নবাবগঞ্জের যন্ত্রাইল-হরিষকুল শিববাড়ি মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতি এ আয়োজন করেন।
সন্ধ্যায় প্রার্থনা সভা শেষে স্মৃতিচারণ করেন শহীদ বুদ্ধিজীবী সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের ভাতিজা সমীর চরণ চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ সদানন্দ মধু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষ্ণুপদ সাহা।
বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতি কেন্দ্রীয় কমিটির আন্তসম্প্রদায়গত সম্পাদক প্রকৌশলী বিকাশ ভূষণ বকসীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অমিতাভ বিশ্বাস, সাংবাদিক বিপ্লব ঘোষ, বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক অনুপম দত্ত নিপু প্রমুখ।
বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। এতে স্থানীয় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্রসহ ওষুধ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *