মিথ্যা সংবাদ প্রচার করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দোহার থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভূয়া সংবাদ প্রচার করায় মোস্তফা কুদ্দুস ও তানজিম ইসলাম নামে দুই সাংবাদিকের বিরুদ্ধে দোহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোহার থানায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মো. রজ্জব আলী মোল্লা (তিনি যুদ্ধকালীন ও দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার) বাদি হয়ে এ অভিযোগ করেন।

এ বিষয়ে মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মো. রজ্জব আলী মোল্লা বলেন, বেদানা রাজবংশী নামে এক নারী গত চার বছর আগে নারিশা এলাকার আক্তার হোসেন নামে এক মুসলমান ছেলের সাথে পালিয়ে যায় এবং বিয়ে করে সংসার বাঁধে। কিন্ত আক্তার হোসেনকে ডিভোর্স না দিয়ে গত বুধবার (৮ নভেম্বর) বেদানা রাজবংশী শাখা সিদুঁর পরে সাবেক স্বামী পানু রাজবংশীর সাথে সংসার করতে গেলে সনাতন ধর্মের সমাজের লোকজন ও এলাকাবাসী বাধাঁ দেয়। এ সময় কথিত দুই সাংবাদিক মোস্তফা কুদ্দুস ও তানজিম ইসলাম ঐ মহিলার পক্ষ অবলম্বন করে অবস্থান নেয়। পরে আমাকে এলাকাবাসী ডেকে আনলে আমি ঘটনাস্থলে পুলিশ ও এলাবাসীকে হিন্দু সমাজের রীতিনীতি অনুযায়ী মীমাংসার কথা বলে চলে যাই। পরবর্তীতে ফেইজবুকের দুটি নিউজ পেইজ “ইছামতি” এবং “দোহার বার্তা” যাচাই-বাছাই না করে আমাকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন ভিডিও ক্লিপ প্রকাশ করে।

বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা আরো বলেন,  এ বছরের অক্টোবর মাসের ২২ তারিখে দোহার উপজেলা থেকে প্রকাশিত “মাসিক ইছামতি” পত্রিকার শেষের পাতায় প্রকাশিত হয়, আমি মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা নাকি অবৈধভাবে আরেক মুক্তিযোদ্ধার বাড়ি দখল করেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ। মাসিক ইছামতির পাশাপাশি দোহার র্বাতা অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা সংবাদ টি প্রচার করেন ঐ দুই ভুয়া সাংবাদিক। আমাকে সামাজিক ও মানবিকভাবে হেয় প্রতিপন্ন করে। আমাকে রাজনৈতিক ভাবেও হেয় প্রতিপন্ন করার নিকৃষ্ট কাজে তাদের চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান বলেন, বিষয়টি আমি দেখতে আছি।

এ বিষয়ে দোহার থানার উপ-পরির্দশক মো. সুমন বলেন, মুক্তিযোদ্ধা মো. রজ্জব আলী মোল্লা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *