সিরাজদিখানে নানা আয়োজনে ডায়াবেটিস দিবস পালিত

আরিফুর রহমান-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ  ‘ ডায়াবেটিসের ঝুকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে মুন্সিগঞ্জ সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার কার্যালয় সামনে থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে কর্ণধার ডাঃ দেবব্রত ঘোষ সমীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সুবীর চক্রবর্তী জ্ঞানদীপ ঘোষ,জয়ন্ত ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে বিনামূল্যে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *