নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টম্বর) দোহার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। তিনদিন ব্যাপী এ মেলা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশের আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, বীর মুক্তিযোদ্ধা করম আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
পরে উন্নয়ন মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন আগত অতিথিবৃন্দ।
