কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে স্থানীয় সকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সেবা তুলে ধরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্নয়ন মেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ বিভিন্ন স্টল নিয়ে এ মেলায় অংশ গ্রহন করে। মেলা পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,উপজেলা সমাজ সেবা ককর্মকর্তা ফকরুল আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী মো. আসিফ উল্লাহ , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ আরো অনেকে।
