দোহারে নারীর প্রতি সহিংসতা হ্রাস কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক : ঢাকার দোহার উপজেলায় নারীর প্রতি সহিংসতা হ্রাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দোহার উপজেলা পরিসদের সভাকক্ষে বাস্তব সংগঠনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
এসময় মোবাশ্বের আলম তার বক্তব্যে নারীদের প্রতি সহিংসতা হ্রাস সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি বিদেশ ফেরত নারীদের জীবনকে সহজ করে কিভাবে তাদের জীবনের মানোন্নয়ন করা যায়, সেসকল বিষয়ে দিক নির্দেশনা প্রধান করেন।
আলোচনা সভায় প্রজেক্ট অফিসার সুলতানা ওহাব ও প্রজেক্ট ম্যানেজার জাকির হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি, ইউপি মহিলা মেম্বারসহ বিদেশ ফেরত নারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *