সিংগাইরে বিদ্যুৎ স্পর্শে কাঠমিস্ত্রীর মৃত্যু

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মৃদুল(৫০) নামের এক কাঠ মিস্ত্রী বিদ্যুৎ স্পর্শে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(১২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামে জনৈক আব্দুল হাসেম বাড়ি এ ঘটনা ঘটে। নিহত-মৃদুল ওই এলাকার ৪ নং ওয়ার্ডের মৃত.নারায়ন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ মিস্ত্রী মৃদুল উপজেলার বাইমাইল গ্রামের আব্দুল হাসেমের বাড়ি সকালে কাঠ মিস্ত্রী কাজ করার সময় হঠাৎ মিটারের লিক ড্রপ তারের সাথে স্পর্শে গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *