শ্রীনগরে বালুর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার: শ্রীনগর উপজেলার বাঘড়া ছত্রভোগ এলাকায় বালুর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ সেকেন্দার (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি অত্র এলাকার শেখ ছামাদ কুন্ডর ছেলে। এই ঘটনায় মোটর সাইকেল চালক শেখ সেকেন্দারের শ্যালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত সেকেন্দার সম্পর্কে দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সুজাহার বেপারীর ভাইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *