মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের আই এবি মিলনায়তনে এ শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলাইমান বেপারীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী দফতর সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শাহিন আহমাদ।
ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখর সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি আমজাদ হোসেন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ,, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা,সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.জামাল হোসেন, সাধারণ সম্পাদক আমির হামজা প্রমুখ।
