মো.কামাল হোসেন, ঢাকার দোহারে মাহে রমযানকে স্বাগত জানাতে র্যালী করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার নেতাকর্মিরা। সোমবার বাদ আসর উপজেলার জয়পাড়া বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ শাহিন আহমাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন মাষ্টার,সেক্রেটারি মো. সুলাইমান বেপারী সহ দোহার উপজেলা ইসলামী যুব আন্দোলন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামি শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন সহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকমীরা।
