নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী হীরন দফাদার গংদের বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২০শে মার্চ) বিকেলে মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় প্রধান সড়কে এই মানববন্ধন করে এলাকাবাসী।
মাদক বেচা-কেনা ও সেবনে প্রতিবাদ করায় মুকসুদপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী হীরন দফাদার ও তার ছেলে ফারুক, ফরহাদ ও সামছু সহ কয়েকজন মিলে ১০ই মার্চ রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এসএম বিল্লাল হোসেনের উপর হামলা চালায়। এতে বিল্লালের মাথা ফেটে গুরতর আহত হয় ।
এবিষয়ে দোহার থানায় মামলা হলে জামিনে বের হয়ে বিল্লাল হোসেনকে হুমকি দমকি দেয় আসামীরা
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, হীরন দফাদার গং রা দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত। তারা মাদক বেচা-কেনার পাশাপাশি মাদক সেবনও করে। যারা তাদের মাদক বেচা-কেনায় নিষেধ করে বা প্রতিবাদ করে তাদের উপরই হামলা চালায় এই হীরন গং। এর আগেও একাধিক লোকের উপর হামলা চালিয়েছে, মারধর করেছে। বিল্লাল তাদের মাদকের বিরুদ্ধে অবস্থান করে প্রতিবাদ করলে তার উপরও হামলা চালায় হীরন গং। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হীরন গংদের কঠিন বিচারের দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, সমাজ থেকে মাদক র্নিমূল করতে হলে এইসব মাদক ব্যবসায়ীদের আগে র্নিমূল করতে হবে। সমাজ থেকে এইসব মাদক ব্যবসায়ীদের পরিপূর্ণ ভাবে উৎখাত করে দিতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, আওয়ামীলীগ নেতা শহীদ মোল্লা, সিদ্দিক মোল্লা, সুলতান মোল্লা, মুকসুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হযরত আলী মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, আহত ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন ও তার পরিবার সহ স্থানীয় এলাকাবাসী সহ অনেকে।
