নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ সোহেল মোল্লা (২৮) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের ময়মন্দি ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল মোল্লা ঐ গ্রামের রতন মোল্লার ছেলে।
এএসআই শংকর দাস তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে ময়মন্দি ইটভাটায় ইয়াবা কারবারের সময় সোহেলকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রজু করা হয়। শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
