নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমিতে ড্রেজিং মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অপরাধে জাহিদ খান নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জয়কৃষ্ণপুর বেড়িবাঁধের সোনাবাজু এলাকায় কৃষি জমিতে ড্রেজিং মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় জাহিদ খান নামে এক মাটি ব্যবসায়ীকে আটক করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলামের ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষি জমি মাটিকাটার অপরাধে তাকে অর্থদণ্ড করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
