নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলার তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯জানুয়ারি) দুপুরে উপজেলার তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।এসময় তিনি বলেন, সব বিদায়, বিদায় নয়। কিছু বিদায় উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিতে হয়, যা অতি আনন্দের। আজ যারা বিদায় নিচ্ছো তারা হয়তো অনেকেই অনেক বড় বড় অবস্থানে অধিষ্ঠিত হবে। কিন্তু মনে রাখবা সবার আগে তোমাদের একজন ভাল মানুষ হতে হবে। তিনি আরও বলেন, পড়াশুনা ছাড়া জীবনে বড় হওয়া যায় না। মনে রাখবা যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই তোমাদের উন্নত বাংলাদেশকে তোমাদেরই গড়তে হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাক, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান, মুক্তার হোসেন খৈমদ্দিন, মাসুদ মোল্লা, ফারুক আহমেদ, তাহের খান, শাহজাহান মিয়া, নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ আলী শিকদার, সাধারণ সম্পাদক খোকন মোল্লা, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. সুমন, সিনিয়র শিক্ষক শশাঙ্ক ভূষন পাল, অত্র বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ফজল, আব্দুল্লা, নয়নশ্রী ইউনিয়ন মহিলালীগের সভাপতি শাহিদা কাজি, যুব মহিলালীগের সভাপতি মেঘলা ইসলাম স্বপ্না প্রমুখ।
