শাহিনুর রহমান : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জালালপুর উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধা শিক্ষার্থীদের ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্মল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার তাসলিমা খান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মঈন মোশফেকা ডালিয়া, বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি ফরহাদ কবীর।
আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি হাবিবুর রহমান সেন্টু, সদস্য শিল্পী ইসলাম, তাজনীনা আহমেদ নীনা, প্রাক্তন শিক্ষক আব্দুল আজিজ, নাসির উদ্দিন, আমির হোসেন, ‘যেমন খুশী তেমন সাজো’ প্রতিযোগিদের বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, কামরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, জাকির হোসেন, প্রধান শিক্ষক নাসিমা আখতার, সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ, রীনা সাহা প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।
