দোহারে চার জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চান্দের বাজার এলাকা থেকে চার জুয়াড়িকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলেন বানাঘাটা গ্রামের ফয়জুল বেপারীর ছেলে সাগর বেপারী (৫২), দোহার গ্রামের মৃত ইউনুস মৃধার ছেলে আলীম মৃধা (৬৫), মৃত মহর আলীর ছেলে মো. শাহ আলম ও গোলাম মস্তফার ছেলে মো. সেলিম মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চান্দের বাজার এলাকায় জুয়া খেলার স্থানে অভিযান চালায়। এসময় ৭-৮ জন জুয়াড়ি পালিয়ে গেলেও চারজনকে আটক করে পুলিশ।
সেকেন্ড অফিসার এসআই শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দোহারের চান্দের বাজার এলাকা থেকে আমরা চার জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *