গালিমপুর রহমানিয়া স্কুলে মেধা পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের শতবর্ষী বিদ্যাপীঠ গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে মেধা পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজু। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, মুক্তিযোদ্ধা আব্দুল বাছেত ও ফিরোজ হোসেন সাচ্চু, আ’লীগ নেতা আক্তার চৌধুরী, সমাজকর্মী আকরাম উদ্দীন খান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য খালেদ খান, মানিক চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *