নবাবগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত। প্রধান অতিথি ছিলেন ইউএনও এইচএম সালাউদ্দীন মনজু। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাহিদুজ্জামান, নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন, দারিদ্র বিমোচন কর্মকর্তা মশিউর রহমান, প্রজিপ কর্মকর্তা ইছহাক মিয়া, নারীনেত্রী মাধুরী বণিক, অভিভাবক সদস্য জাহিদ হায়দার উজ্জল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *