নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

শাহিনুর রহমান : ঢাকার নবাবগঞ্জ পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জালাল উদ্দিন রুমি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ, অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন, অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক সহকারী শিক্ষক স্বপন রানী বক্সি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *