দোহারে জেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল বিতরণ

শাহিনুর রহমান : ঢাকার দোহারের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিভিন্নস্থানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জু মোল্লা, ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, আওয়ামীলীগ নেতা- নুরুল ইসলাম খোকা, সুরুজ মোল্লা, শেখ শাহাবুদ্দিন, বেলাল মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *