কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১০ । আটককৃত যুবকের নাম মো: ইমরান হোসেন ওরফে টেনু (৩৫)। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় তাকে আটক করা হয়। আটককৃত যুবক দক্ষিণ কেরানীগেঞ্জর শুভাঢ্যা পুর্বপাড়া এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।
র‌্যাবসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আটক ইমরানের বাড়িতে তল্লাশী চালিয়ে তার ঘর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি মোবাইলসেট ও নগদ ১লক্ষ ৪৪হাজার টাকা উদ্ধার করা হয়। এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *