শাহিনুর রহমান : প্রধানমন্ত্রীর শিল্প ও বানিজ্যিক বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান তার নিজ এলাকা ঢাকার নবাবগঞ্জে সাধারণ মানুষের সাথে গণ সাক্ষাত করেছেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের কার্যালয়ে এমপির নিজ উদ্যোগে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
এ সময় এমপি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা ধর্য্যসহকারে শুনেন এবং অনেকের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ভাবে সমাধান করে দেন।
এমপির কাছে সাক্ষাত করতে আসা প্রাক্তন শিক্ষক ফজল হক বলেন, দীর্ঘদিন যাবত আমার জমি নিয়ে অন্যের সাথে ঝামেলা চলছে তা নিরসনের জন্য এমপির কাছে এসেছি তিনি আমার কথা মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে সমাধানের নির্দেশ দেন।
কথা হয় ইয়াসমিন আক্তারের সাথে তিনি বলেন আমার মেয়ের জন্য আইএফআইসি ব্যাংকে চাকুরীর ব্যাপারে এমপি মহোদয়ের সাথে কথা বলেছি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন।
এর আগে এমপি মুজিববর্ষে দোহার ও নবাবগঞ্জের মানুষের সুবিধার্থে ঢাকা শহরে যাতায়াতের জন্য বিআরটিসি এসি বাস সিটিং সার্ভিস নবাবগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনার ও দোহারের করম আলীর মোড় দুই স্থান থেকে উদ্বোধন করেন। সার্ভিসটি দোহারের করম আলী মোড় থেকে শ্রীনগর হয়ে ও নবাবগঞ্জের বান্দুরা থেকে কেরানীগঞ্জ হয়ে ঢাকার ফুলবাড়িয়া পর্যন্ত চলাচল করবে। এ সময় সালমান এফ রহমান বলেন, বিআরটিসি বাস সরকারি সম্পদ এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণের। এ নিয়ে সড়কে যেন কোন নৈরাজ্যের সৃষ্টি না হয় বদনাম না হয় এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নজর রাখার নির্দেশ প্রদান করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সচিব মো. সাইদুর রহমান, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহম্মদ নুর আলী, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ আরও অনেকে।
