শেখ হাসিনা আধুনিক রাষ্ট্র গড়তে কাজ করছেন- নবাবগঞ্জে মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিন-রাত কাজ করছেন। যেখানে সকল ধর্ম-বর্ণ গোত্রের মানুষ এক সাথে বসবাস করবে নিরাপদে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত হবে,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান জেলা পরিষদের অর্থায়নে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নে পাড়াগ্রাম এলাকায় নতুন কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় তিনি দেশ ও রাষ্ট্রের উন্নয়ন বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল মানুষের প্রতি আহবান জানান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শাহআলম মাস্টার, আলী আহম্মদ মেম্বার, ব্যবসায়ী সৈয়দ আহমেদ, আওয়ামীলীগ নেতা বশির আহমেদ, খন্দকার আব্দুর রহিম, শেখ আব্দুল হালিম, নেসার আহমেদ, পারভেজ মোশারফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *