কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

নূর হোসেন আকন : দোহারের প্রায় প্রতিটি স্কুলেই গত শনিবার স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত কেবিনেট নির্বাচন লক্ষ্য করা যায়। বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী ৯৮০ জন। মোট ভোটার সংখ্যা ৮৬০ জন এবং মোট ভোট প্রদান করেছেন ৭০১ জন শিক্ষার্থী। কেবিনেট নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৮ জন এবং বিজয়ী হয়েছেন ৮ জন। প্রথম হয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাবিবা। তিনি ৪১৪ ভোট পেয়ে প্রথম অবস্থানে আছেন। ৩৮৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন শাহারা শরীফ মিম এবং ৩৬১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মানাস্কা হক। নির্বাচন সম্পর্কে অভিমত জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফ হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বদান ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *