দোহারে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটা এলাকা থেকে সাগর বৈরাগী (২২) নামে এক যুবককে এক’শ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা সহ আটক করেছে নৌ-কুতুবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম।

সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত সাগর বৈরাগী নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের সুধির বৈরাগীর ছেলে। সে মৈনটঘাটের একটি চটপটির দোকানের কর্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *