নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৬ মাদকসেবনকারীকে আটক করেছে। পরে মঙ্গলবার দুপুরে তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন, সুভন (২৬), আবু কালাম (৩৫), অজয় মন্ডল (২২) ও অরুণ মন্ডল(৩৪)।সহ আরও দুজন।
সুত্র জানায়, উপজেলা দূর্গাপুর বাজারে সুভন, আবু কালাম, অজয় মন্ডল ও অরুণ মন্ডল মদ পান করে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলো এবং উপজেলার সামসাবাদ এলাকায় থেকে দুজনকে আটক করা হয়।
তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো, আ. হালিম এর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা, দুজনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যৌথ অভিযান চালিয়ে নেশাঅবস্থায় তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
