দোহারে তিন জেলেকে অর্থদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় তিন জেলেকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মৈনটঘাট পদ্মানদী থেকে তিন জেলেকে  কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় আটক করে দোহার কুতুবপুর নৌ-পুলিশ।

আটককৃতরা হলেন, ফরিদপুরের চরভদ্রাশন উপজেলার মোল্লাডাঙ্গী এলাকার জৈনদ্দিনের ছেলে শেখ মানিক (৪০), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বসন্তপুর এলাকার সোনামিয়ার ছেলে মো. নজরুল (২১) ও ফরিদপুরের কোতয়ালী উপজেলার ঝাউপাড়া এলাকার শেখ ইসহাকের ছেলে শেখ ফয়সাল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম আটককৃত প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *