নবাবগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।

গাইডস্ ফাউন্ডেশনের আয়োজনে আশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইডস্ ফাউন্ডেশনের সহ-সভাপতি রাব্বি সিকদার সাগর। কর্মসূচীতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে এ সেবা দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলীল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *