নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল দৌরাত্ম রোধে ক্লিনিক দালাল চক্রের ৬ জনকে ২০দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলো- নাজমুল হোসেন(২২), সেকান্দার খান(৪৩), মো. জয়(৩০), শহীদুল ইসলাম(৩২), পলাশ সাহা(৪৩) ও মানিক চৌধুরী(৪৩)।
জানা যায়, রোববার দুপুরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র গণ উপদ্রব সৃষ্টি করেছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান অভিযান চালিয়ে সেখানে থেকে ৬ দালালকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
