নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় হলরুমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আট পেরিয়ে নয়-এ পদার্পণ করে পত্রিকাটি।
আজকের দর্পণ পত্রিকার পথচলার শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করে আসছে।
‘আজকের দর্পণ’ পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি নাজনীন শিকদারের বর্ণিল আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশ্বের আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহমেদ।
এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম আজকের দর্পণ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, সাপ্তাহিক নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন, দোহার থানার এসআই মো: মিন্টু লস্কর, এএস আই রোমান সিদ্দিকি, একাত্তর টিভির ঢাকা প্রতিনিধি, ফারুক আহমেদ, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সানী, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, নববাংলার নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, কবি ও সাহিত্যিক প্রবীর পাল, সরকারি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো: নাজমুল হোসেন,দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মো. সুজন হোসেন, সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মো: জুবায়ের আহম্মেদ, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, খবরপত্র পত্রিকার প্রতিনিধি মো: কামাল হোসেন, তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনধি জাকির হোসেন, আজকেন পত্রিকার প্রতিনিধি মো: শরীফ হাসান, সকালের সময় পত্রিকার প্রতিনিধি আল আমীন হোসেন, প্রিয় সময় পত্রিকার প্রতিনিধি মাসুমুল মুকিম, বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, নববাংলা পত্রিকার প্রতিনিধি রাহাত মামুন,রিমন হোসেন, জাগ্রত জনতার প্রতিনিধি দুলাল হোসেন,তমাল হোসেন, তাহমিনা আক্তার, রিমন হোসেন, শারমিনসহ আরও অনেকে।
