আমি মোঃ নুরু (দুবাই প্রবাসী), গত ১১জুলাই বিভিন্ন অনলাইনে প্রকাশিত “দুবাইয়ে দোহারের সুমনকে কুপিয়ে হত্যা” শিরোনামের নিউজের ভিতরে আমাকে সুমনের পরিবারের লোকজন সুমনের হত্যাকান্ডে জন্য জড়িত বলে প্রাথমিকভাবে যে ধারনা করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি সুমনের ভাগিনা মনিরকে দুবাইয়ে এনেছি।
তবে এবিষয় নিয়ে তাদের সাথে আমার কোন ঝগড়া হয়নি। এখানে (দুবাই) অনেকেই যানে সুমনের হত্যাকান্ডে কারা জড়িত। জড়িত কয়েকজনকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। সুমন সহ কয়েকজনের সাথে হত্যাকারিদের কোন এক বিষয় নিয়ে ঝগড়া হয়েছিলো। সেই ঘটনা থেকেই সুমন হত্যা হয়েছে।
সুমনের হত্যাকান্ডের সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই। প্রাথমিকভাবে সুমনের পরিবার ভুল তথ্য দিয়েছে, আমি এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সুমনের হত্যাকান্ডের সাথে জড়িতদের কঠিন বিচারের দাবী জানাচ্ছি।
