সিংগাইরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক-১

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৪ কেজি গাঁজাসহ ফজলু মিয়া (৩৩) নামের ১ মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্যা পাড়া থেকে তাকে আটক করেন। আটককৃত হলেন-ঐ এলাকার মৃত.আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে ফজলু মিয়া।
থানা সূত্রে জানা যায়,উপজেলার ফোর্ডনগর মোল্যা পাড়া গ্রামের ফজলু মিয়া বাড়িতে গাঁজা মজুদ রেখে দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ জানতে পেরে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার দিক নির্দেশনায় শনিবার দিবাগত রাতে ধল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক কারবারির বসত ঘর তল্লাশী চালিয়ে মাঝখানের রুম থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতে আটক করেন।
ধল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম-বিষয়টি নিশ্চিত করে বলেন। তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোর্পাদ করা হয়েছে। তিনি আরোও বলেন- আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *