সিংগাইর থানায় সার্ভিস ডেস্ক ও নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠান

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন-বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার(১০ এপ্রিল) সকাল ১১ টার দিকে থানা চত্বর গোলঘরে সারা দেশের ন্যায় সিংগাইর থানা ভার্চুয়ালে অংশ নিয়ে এ অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন-সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,পুলিশ উপ-পরিদর্শক মাহফুজুর রহমান,আবুল হোসেন,মাসুদ রানা শামীম,জাহিদুল ইসলাম,সহকারি উপ-পরিদর্শক আসমা আক্তারসহ প্রিন্ট মিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান শেষে সিংগাইর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের গৃহহীন ১টি পরিবারের মাঝে গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। সুবিধাভোগী বিধবা নারি ফরিদা আক্তারের কাছে ঘর পাওয়ার অনুভূতি জানতে চাইলে “নববাংলা”র এ প্রতিবেদককে জানান-আমি ভাঁঙ্গা ঘরে খুব কষ্ট বসবাস করতাম। সিংগাইর থানা পুলিশ আমার এ কষ্ট দেখে আমাকে ঘর করে দেয়। এখন আমি ভালো আছি । সেই সাথে পুলিশ প্রশাসনের জন্য দোয়াও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *