কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি; ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. এলাহি সুমনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করেছে কিশোর গ্যাংদের সদস্যরা। শনিবার রাতে শাক্তা কুলচর এলাকায় এই হামলা ঘটনা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় কৃষকলীগ নেতা এলাহী সুমন ও তার
ছোট ভাই আমান উল্লাহসহ কমপক্ষে ৫জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আমান উল্লাহকে কেরানীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এই ঘটনায় রোববার সকালে কিশোর গ্যাংদের মুল হোতা জহিরুল ইসলাম,মফিজুল ইসলাম,মমিনুল ইসলাম মাসুম,তরিকুল ইসলাম জিম, জায়েদুল ইসলাম
মিম, মো. আলম, মো, জসিম উদ্দিন, মো. আবু বক্কর কালাম, মো. ফয়সাল হোসেন, মো. মুকুল, মো. বুলু হোসেন ও মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। এই ঘটনার মুল হোতা জহিরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছেন। কৃষকলীগ নেতা এলাহী সুমন বলেন, কিশোর গ্যাংদের সদস্য তরিকুল ইসলাম জিম ও জায়েদুল ইসলাম মিমের অত্যাচারে শাক্তা, কুলচর, আটি খোলামুড়া এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পরেছে। কিশোর গ্যাংদের শেল্টার দিচ্ছে জহিরুল ইসলাম। শুক্রবার বিকেলে কিশোর গ্যাংদের সদস্য তরিকুল ইসলাম জিম ও জায়েদুল ইসলাম মিম তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদেরকে টাকা না দিতে পারায় শনিবার রাতে তার বাড়িতে ২০-২৫জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে আমি ও আমার ছোট ভাই আমান উল্লাহসহ ৫-৬ জন গুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীরা তার বাসা থেকে স্বর্নালংকর ও নগদ টাকাসহ ৩৪লাট টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
