দোহারে আমার আমি বেপারী বাড়ি’র ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বেপারী বাড়ির পারিবারিক সংগঠন “আমার আমি বেপারী বাড়ি এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারিশা পশ্চিম চর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে প্রয়াত সদস্য ও গ্রামের প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায়,বক্তারা পূর্বপুরুষদের মহতী জীবন তুলে ধরে,সমাজের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করেন।

ইঞ্জিনিয়ার ডা. শামীম বেপারির সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহবায়ক, আক্তারুজ্জামান সোহেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, বাংলাদেশ কার্গো ভেসেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, ডা. লোকমান হোসেন,উপ-সচিব, মোঃ মনিরুজ্জামান মনির, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমাস বেপারী, জীবন বেপারী, আতিয়ার বেপারী, মিলন বেপারী, রাফিক বেপারী, সংগঠনের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুজন, মাহাবুব বেপারী, সুলাইমান বেপারী, আজিজুল বেপারী, রনি বেপারী, দ্বীপ বেপারী, আব্দুল আলীম বেপারী প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *