সিংগাইর পৌর হাট বাজার ড্র অনুষ্ঠিত

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার পশুর হাট, বাজার, গোবিন্ধল নতুন বাজার ও বাসস্ট্যান্ডের গণ টয়লেটের বিক্রয়কৃত সিডিউলের ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) বিকাল ২ টার দিকে পৌরসভা কার্যালয়ে সিডিউল ক্রেতাদের উপস্থিতিতে সিডিউল জমাদান বাক্সের তালা খুলেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার।

বিক্রয়কৃত ৯টি সিডিউলের মধ্যে প্রাথমিকভাবে সর্ব্বোচ পৌর হাটবাজারের করদাতা হিসেবে নির্বাচিত হন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বশির উদ্দিন (ত্রিশ লক্ষ পঁচিশ হাজার), গোবিন্ধল নতুন বাজার জাহিদ আলী ( আট হাজার) ও বাসস্ট্যান্ড গণ টয়লেট মো. জামাল খান (দশ হাজার)।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, বীরমুক্তিযোদ্ধা বশির উদ্দিন, প্যানেল মেয়র সমেজ উদ্দিন, পৌর সচিব বেগম ইরানি আক্তার, সহকারি প্রকৌশলী আব্দুল মান্নান, কাউন্সিলর মোহাম্মদ শামচুল ইসলাম,মো.কামাল হোসেন, এসআই মওদুদ কামাল,সাবেক সিংগাইর সরকারি কলেজের জিএস মো. মারুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *